আন্তর্জাতিক সংবাদশিরোনাম

ঘরছাড়া হ্যারি-মেগান এবার ভূমিকম্পের কবলে

ব্যক্তিগত জীবনের ‘ঝড়ে’ টালমাটাল প্রিন্স হ্যারি এবং তার স্ত্রী মেগান মার্কেল এবার ভূমিকম্পের কবলে পড়েছেন। প্রাসাদ ছেড়ে এসে কানাডায় যেখানে তারা থাকা শুরু করেছেন সেখানে ৪.৫ মাত্রার ভূমিকম্প হয়েছে বলে জানিয়েছে মিরর অনলাইন।
মেগানের সঙ্গে যেমন তার বাবার সম্পর্ক নেই, তেমনি হ্যারির সঙ্গে সম্পর্ক নেই রাজপরিবারের। কদিন আগে তারা দুজন রাজ উপাধি ত্যাগ করে ব্রিটেন থেকে কানাডায় পাড়ি দেন। উঠেছেন কানাডার ভ্যাঙ্কুভার দ্বীপের একটি বাসায়।
শুক্রবার দুপুর দেড়টার দিকে দ্বীপটিতে ভূমিকম্প হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
স্থানীয় মানুষ জানিয়েছেন, দুপুরের এই ভূমিকম্পে তারা ভয় পেয়ে যান।
এক সময় অভিনয় পেশায় থাকা মেগানকে বিয়ের পর পরিবারের সঙ্গে হ্যারির সম্পর্ক অবনতি হয়। রানিসহ ভাই প্রিন্স উইলিয়াম এবং কেটের সঙ্গে কিছুতেই পড়ছিল না দুজনের।
দ্য সানডে পিপল জানিয়েছে, রাজপরিবারের হোয়াটসঅ্যাপ মেসেজ গ্রুপ থেকে মাস ছয়েক আগে লিভ নেন মেগান। তখন থেকেই জা কেটের সঙ্গে মুখ দেখাদেখি বন্ধ!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button