আন্তর্জাতিক সংবাদশিরোনাম

প্রাসাদ ছাড়ছেন হ্যারি-মেগান, ব্রিটিশ রাজপরিবারে তোলপাড়

আবারও আলোচনায় ব্রিটিশ রাজপরিবারের অন্দরমহল। স্ত্রী মেগানকে নিয়ে রাজপরিবার ছাড়ছেন প্রিন্স হ্যারি।
বিবিসি জানায়, রানি দ্বিতীয় এলিজাবেথকে না জানিয়েই এমন সিদ্ধান্ত নিয়েছেন ডিউক অব সাসেক্স হ্যারি। এতে রানীসহ রাজপরিবারের শীর্ষ সদস্যরা মর্মাহত হয়েছেন।
প্রিন্স চার্লস ও প্রিন্সেস ডায়ানার ছোট ছেলে প্রিন্স হ্যারি এবং তার স্ত্রী মেগান রাজপরিবারের ‘সিনিয়র রয়্যাল’ উপাধি নিতে চাচ্ছেন না। তারা স্বাবলম্বী হয়ে বেঁচে থাকতে চান। সংসারের খরচ তারা নিজেরাই আয় করবেন।
যুক্তরাজ্য এবং উত্তর আমেরিকার মধ্যে নিজেদের সময় কাটানোর পরিকল্পনার কথা জানিয়েছেন তারা।
বুধবার অপ্রত্যাশিত এক বিবৃতিতে ডিউক ও ডাচেস অব সাসেক্স বলেন, ‘আমরা রয়্যাল ফ্যামিলির সিনিয়র সদস্য হিসেবে পদত্যাগ করতে চাই। আমরা আর্থিকভাবে সাবলম্বী হতে কাজ করার পরিকল্পনা নিয়েছি। তবে মহামান্য রানির প্রতি সমর্থন অব্যাহত রাখতে চাই।’
তারা বলেন, ‘আমরা পরস্পর অনেক আলোচনার পরই এই সিদ্ধান্ত নিয়েছি। এটি অনেক মাসের আলোচনার ফল।’
নাতি প্রিন্স হ্যারির এমন সিদ্ধান্তে হতাশ ও ক্ষোভ প্রকাশ করেছেন ব্রিটিশ রানি। তিনি ছাড়াও ভাই প্রিন্স উইলিয়ামসহ রাজপরিবারের কারও থেকে পরামর্শ নেননি প্রিন্স হ্যারি। তাদের পুরো সিদ্ধান্তে বাকিংহাম প্যালেস মর্মাহত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button