খেলা
বিগ ব্যাশে পাক পেসার হারিস রউফের হ্যাটট্রিক

একদিনে দুই হ্যাটট্রিক দেখল অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ টি-টোয়েন্টি লিগ। অ্যাডিলেইড স্ট্রাইকার্সের আফগান স্পিনার রশিদ খান হ্যাটট্রিক করার পর বুধবার দিনের দ্বিতীয় ম্যাচে এমন নৈপুণ্য দেখালেন মেলবোর্ন স্টারসের পাকিস্তানী পেসার হারিস রউফ!
ইনিংসের শেষ ওভারের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বলে সিডনি থান্ডারের ম্যাথু গিলকস ক্যালাম ফার্গুসন ও ড্যানিয়েল স্যামসে উইকেট ছাড়া করে হ্যাটট্রিক পূর্ণ করেন রউফ। ম্যাচটিতে ১৪৬ রানের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে ৬ উইকেটের জয় পায় তার দল মেলবোর্ন স্টারস।
এদিন প্রথম ম্যাচে সিডসি সিক্সার্সের বিপক্ষে অ্যাডিলেইড ২ উইকেটে হারলেও নৈপুণ্য দেখান রশিদ খান। জয়ের ম্যাচে ২২ রানের বিনিময়ে হ্যাটট্রিকসহ ৪ উইকেট নেন আফগানিস্তানে এই লেগ স্পিনার। টি-টোয়েন্টি ক্রিকেটে এটা তার তৃতীয় হ্যাটট্রিক!




