আন্তর্জাতিক সংবাদশিরোনাম

পশ্চিম এশিয়ায় আমেরিকার পা কেটে দেওয়া হবে : হাসান রুহানি

ইরাকের বাগদাদে মার্কিন হামলায় গত ৩ জানুয়ারি কুদস বাহিনীর সাবেক প্রধান কাসেম সোলাইমানি নিহতের পর প্রতিশোধ হিসেবে মার্কিন সেনা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইরাকের মাটিতে দুটি মার্কিন সেনা ঘাঁটিতে হামলার চালিয়ে ইরান দাবি করেছে, প্রতিশোধের প্রথম পদক্ষেপ হিসেবে তারা অন্তত ৮০ মার্কিন সেনাকে হত্যা করেছে। এরপর বুধবার মন্ত্রিসভার এক বৈঠকে ইরানের প্রেসিডেন্ট হাসান রোহানি আমেরিকার পা কেটে দেওয়ার হুমকি দিয়েছেন।
মন্ত্রিসভার বৈঠকে রুহানি বলেন, ‘মার্কিন অপরাধযজ্ঞের চূড়ান্ত জবাবে পশ্চিম এশিয়ায় আমেরিকার কেটে দেওয়া হবে’। ইরাকে জেনারেল সোলাইমানিকে তার সহযোদ্ধাসহ হত্যার ঘটনা আন্তর্জাতিক সকল রীতিনীতির লঙ্ঘন বলে উল্লেখ করেছেন রুহানি। তিনি ন্যাক্কারজনক এই হত্যাকাণ্ডকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ ও সুস্পষ্ট যুদ্ধাপরাধ বলেও মন্তব্য করেন।
তিনি আরও বলেন, মার্কিন সন্ত্রাসী বাহিনী ওই হত্যাকাণ্ড চালিয়ে তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। ইরানি জেনারেলকে হত্যা করে যুক্তরাষ্ট্র ইতিহাসের সবচেয়ে বড় ভুল বলে উল্লেখ করে রুহানি। তিনি বলেন, জেনারেল সোলাইমানি কেবল একজন সামরিক কমান্ডারই ছিলেন না বরং তিনি ছিলেন আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন সংগঠন ও কর্মকর্তার সঙ্গে রাজনৈতিক সংলাপ করার মতো একজন শক্তিশালী ও কৌশলী ব্যক্তিত্ব যিনি কোনোভাবেই উগ্রপন্থা গ্রহণ করতেন না।
ইরানের নিরাপত্তা, আঞ্চলিক স্থিতিশীলতা, বায়তুল মোকাদ্দাসের স্বাধীনতা, আঞ্চলিক দেশগুলোর নিরাপত্তা ও আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে নিজ নিজ দেশের উপর নির্ভরতা এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর স্বাধীনতাই কাসেম সোলাইমানির লক্ষ্য ছিল বলে উল্লেখ করেন ইরানি প্রেসিডেন্ট।
আমেরিকাকে আঞ্চলিক দেশগুলোর পক্ষ থেকে আসল জবাব দেওয়া উচিত বলে মন্তব্য করেন রুহানি। ইরানের প্রেসিডেন্ট হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, আমেরিকা যদি এরপরও কোনোরকম অপরাধী কর্মকাণ্ড করে তাহলে এরচেয়েও কঠোর জবাব পাবে। পার্সটুডে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button