শিরোনাম
হরিরামপুরে মানবতার দেয়াল

মানিকগঞ্জের হরিরামপুরে অনার্স পড়ুয়া তরুণ সমাজসেবক মীর নাদিম হোসেন গত বছর গড়ে তুলেছেন মানবতার দেয়াল। সমাজে যারা বস্ত্রসংকটে আছে তারা এই মানবতার দেয়াল থেকে জামা – কাপড় সংগ্রহ করতে পারেন। তাছাড়া সমাজের বৃত্তশালীরা তাদের নতুন বা পুরাতন জামা কাপড় দিয়ে থাকেন মানবতার দেয়ালে। এই ব্যাপারে মীর নাদিম হোসেন বলেন, এই মানবতার দেয়ালের মাধ্যমে সমাজে যারা বস্ত্রসংকটে আছে তারা যেমন সুবিধা পাবে তেমনি সমাজের বৃত্তশালীরা ভালো কাজে এগিয়ে আসতে পারবেন।




