শিক্ষা

ঝড়ে পড়া অসহায়দের জন্য পদ্মাপাড়ের পাঠশালা

মানিকগঞ্জের হরিরামপুরে মীর নাদিম হোসেন গড়ে তুলেছেন পদ্মাপাড়ের পাঠশালা। এখানে প্রায় ৫৪ জন ছেলে মেয়ে কে বিনামূল্যে শিক্ষা দিচ্ছেন। তার পাঠশালায় যারা লেখাপড়া করে তাদের সবাই পদ্মাভাঙন কবলিত, ঝড়ে পড়া ও পিতামাতাহীন ছেলে মেয়ে। যে সকল ছেলে মেয়েরা লেখাপড়া করে তাদের সবাই কে বই, খাতা, কলম দিয়েও সহযোগিতা করেন মীর নাদিম হোসেন। তার এখানে ১ম শ্রেণী থেকে ৮ম শ্রেণী পর্যন্ত ছেলে মেয়েরা লেখাপড়া করে। তার এই উদ্যোগ কে স্বাগত জানিয়ে তার বন্ধু রবীন্দ্র মনি দাস তাকে সহযোগিতা করেন। এছাড়া এলাকাবাসী সকলেই মনে করে পাঠশালাটি হওয়ায় এখন আর ছেলে মেয়েদের লেখাপড়া করা কষ্ট হবে না। পাঠশালার প্রতিষ্ঠাতা ও পরিচালক মীর নাদিম হোসেন বলেন তিনি যদি সরকারী বা বেসরকারিভাবে সহযোগিতা পান তাহলে পাঠশালাটি আরো ভালোভাবে চালাতে পারবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button