খেলা

সুপার ওভারে কুমিল্লার নাটকীয় জয়

সুপার ওভারে যাওয়া ম্যাচটাকে জিতে নিল কুমিল্লা। নায়ক মুজিব উর রহমান। ক্রমাগত ফুললেংথে বোলিং করে সুপার ওভারে মাত্র ৭ রান দিয়েছেন তিনি। বিপরীতে জবাব দিতে নামা কুমিল্লা সৌম্য সরকারের উইকেট হারালেও জয় পেতে কষ্ট হয়নি।
এর আগে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করলেও এবাদত হোসেন ও শেরফানে রাদারফোর্ডের বোলিং তোপে শেষমেশ ১৪০ রানে থেমে যায় কুমিল্লা।
১৪১ রানের লক্ষ্যে ৩৩ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে সিলেট থান্ডার। তাতে ঘরের মাঠে নিজেদের প্রথম ম্যাচে উঁকি দিচ্ছিল বড় পরাজয়। কিন্তু শেষ দিকে দারুণ আশা দেখায় দলটির লোয়ার অর্ডার।
বল হাতে সিলেটের এবাদত হোসেন ৪ ওভারে ৩৩ রান খরচে নিয়েছেন ৩ উইকেট। সমান ওভারে ১৯ রান খরচে ৩ উইকেট নিয়েছেন রাদারফোর্ড। এছাড়া ২ উইকেট গেছে সোহাগ গাজীর দখলে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button