শিক্ষাশিরোনাম

তোমাকে আটকে রেখে ওরা একটা লাশ চেয়েছিল, নুরকে ভিসি

ডাকসুর ভিপি নুরুল হক নুরকে আটকে রেখে স্বার্থান্বেষী মহল একটা লাশ ফেলতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
রোববার (২২ ডিসেম্বর) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত ভিপি নুরুল হক নুরকে দেখতে গিয়ে তিনি এমন মন্তব্য করেন।
এ সময় ভিসি বলেন, আমি তথ্য পেয়েছি অনেক বহিরাগত এসেছিল। আমাকে ছবি দেখিয়েছিল প্রক্টর। আমার ধারণা তোমাকে আটকে রেখে ওরা একটা লাশ চেয়েছিল। তুমি তাদের ষড়যন্ত্রের শিকার। তাছাড়া এমন আটকে রাখা হবে কেন? এ সময় শিক্ষার্থীরা ভিসিকে হামলার নানা বিষয়ে অবগত করেন।
এর আগে রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর ও তার অনুসারীদের ওপর যৌথ হামলা চালিয়েছে ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের নেতাকর্মীরা। এতে নুরসহ তার সংগঠনের অন্তত ২৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজন আইসিইউতে এবং একজন লাইফ সাপোর্টে রয়েছে বলে জানা যায়।
আহতরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির তাদের দেখতে যান মাহমুদুর রহমান মান্না, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগ নেতা আ ফ ম বাহাউদ্দিন নাসিম, বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলসহ অনেকেই।
পূর্বপশ্চিম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button