Uncategorized

বালুর পরিবর্তে ধুলা, ইটের পরিবর্তে পোড়ামাটি!

সাটুরিয়া (মানিকগঞ্জ): মানিকগঞ্জের সাটুরিয়ায় কমিউনিটি ক্লিনিক নির্মাণে নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার করার অভিযোগে নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে স্থানীয় জনগণ।
জানা গেছে, ২০১৯-২০অর্থ বছরে উপজেলার বরাইদ ইউনিয়নে ২৮লক্ষ টাকা ব্যয়ে নির্মিত একটি পাকা ভবনের কাজ পায় মানিকগঞ্জের ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স রোকেয়া এন্টারপ্রাইজ। কাজ পাওয়ার পর থেকেই ওই ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক মোঃ আনছার আলী পার্শ্ববর্তী ধলেশ্বরী নদী থেকে ধুলাযুক্ত বালি দিয়ে কাজ করছেন। এছাড়া বেজ ও বীমে ৬টি রড দেওয়ার কথা থাকলেও তার পরিবর্তে ৪টি করে রড দেয়। এছাড়াও ১নম্বর ইটের পরিবর্তে ৩ নম্বর পোড়ামাটির মত ইট দেয়ার এমন অভিযোগে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকেলে ৪০/৫০ জন মানুষ গিয়ে কাজ বন্ধ করে দেয়।
এর কয়েকদিন আগে নিম্নমানের কাজের অভিযোগে প্রকৌশলী ওই নির্মাধীন ভবনটি একবার ভেঙে ফেলার নির্দেশ দিলে তা ভেঙে পুনঃ নির্মাণ করা হয়। কিন্তু ঠিকাদার কৌশলে মাটির বেজের অংশটুকু না ভেঙে সেখান থেকেই আবার কাজ শুরু করলে এলাকাবাসী ফুসলে ওঠে।
উপজেলার আগ সাভার এলাকার গোলাপ হোসেন জানান, ক্লিনিকটিতে নিম্মমানের কাজের অভিযোগে জনগনকে সাথে নিয়ে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।
ওই এলাকার আব্দুর রহিম মিয়া জানান, ঠিকাদার ১নম্বর ইটের পরিবর্তে পোড়ামাটির মত ৩নম্বর ইট ব্যবহার করছেন।
দাউদ হাসান লাভলু জানান, পিলারে ৬টি রডের পরিবর্তে তারা ৪টি করে রড ব্যবহার করছে। আমরা শতভাগ কাজ বুঝে নিতে চাই।
১নং বরাইদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ জানান, ঠিকাদার নি¤œমানের কাজ করায় স্থানীয়রা বন্ধ করে দিয়েছে।
এ বিষয়ে জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও ঠিকাদার মোঃ আনছার আলী এ প্রতিবেদকের কাছে কোন মন্তব্য করতে রাজি হননি।
উপ-সহকারী প্রকৌশলী মোঃ সোহেল সত্যতা নিশ্চিত করে জানান, ওই নির্মানাধীন ভবনটি বিভিন্ন অভিযোগে ভেঙে পুনঃনির্মাণ করা হচ্ছে। এখন থেকে শতভাগ ভাল কাজ হবে আশা করছি।
এ বিষয়ে সহকারী প্রকৌশলী মাহমুদুল আজাদ পিয়াস বলেন, স্যাম্পল কালেকশন করা হয়েছে। ল্যাব রিপোর্ট পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
নয়া দিগন্ত

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button