উপমহাদেশশিরোনাম

‘মুসলিমদের তাহলে কোনো দেশ নেই’

ভারতের বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল কেন্দ্রীয় মন্ত্রিসভায় পাস হয়েছে। বুধবার পাস হওয়া বিলটি কার্যকর হলে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ভারতে অবৈধভাবে থেকে যাওয়া অমুসলিমদের নাগরিকত্ব দেবে দেশটির সরকার।
ভারতে মুসলিম ছাড়া অন্য শরণার্থীদের নাগরিকত্ব দিতে আনা বিলে অনুমোদন নিয়ে প্রশ্ন তুলেছেন জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। জম্মু ও কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী তথা পিডিপি নেত্রী মেহবুবা মুফতি এখনও গৃহবন্দি। সেই অবস্থাতেই টুইট করে মেহবুবা বলেছেন, মুসলিমদের তাহলে কোনো দেশ নেই!’
অন্যদিকে সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেন, সরকার যে সংশোধন বিল সংসদে পেশ করতে চলেছে তাতে ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেয়ার কথা বলা হয়েছে, যা অসাংবিধানিক। সিপিএম এ বিলের বিরোধিতা করবে।
পর্যবেক্ষকদের মতে, এ সংঘাত প্রত্যাশিতই ছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহরাও হয়তো চাইছেন সংঘাত হোক। কারণ বিলকে সামনে রেখে ধর্মীয় মেরুকরণ ঘটানোও বিজেপির বৃহত্তর রাজনৈতিক উদ্দেশ্য।
এ পরিস্থিতিতে কংগ্রেস, তৃণমূলের মতো রাজনৈতিক দলের সামনে সমস্যা কম নয়। প্রস্তাবিত বিলে বিরোধিতা করলে বিজেপি বলবে মুসলিম তোষণ করা হচ্ছে। হিন্দু আবেগকে উস্কে দেয়ার চেষ্টা তখন হতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button