Uncategorized

বগুড়ার শেরপুরের ভবানীপুর মন্দিরে চুরি গ্রেফতার (১)

শেরপুর, বগুড়া প্রতিনিধি : বগুড়ার শেরপুরের ভবানীপুর বাজার এলাকায় মা ভবানী মন্দিরে দু’দফা চুরির ঘটনায় গত রোববার রাতে শেরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পুলিশ সঞ্জয় কুমার সিং (২৪) কে গ্রেফতার করেছে।
জানা গেছে, উপজেলার ভবানীপুর ইউনিয়নের ভবানীপুর বাজারে হিন্দু সম্প্রদায়ের ঐতিহ্যবাহি ধর্মীয় প্রতিষ্ঠান মা ভবানী মন্দিরে গত গত বৃহস্পতিবার ও ৩ অক্টোবর রাতে চোরেরা মন্দিরের প্রধান গেট খুলে ভিতরে প্রবেশ করে দান বাক্সের তালা ভেঙ্গে প্রায় ৩৪ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। পরে মন্দির কমিটি সিসি ক্যামেরার ভিডিও চিত্র দেখে চোর সনাক্ত করে গত রোববার রাতে মন্দির কমিটির নায়েব অপূর্ব চক্রবর্তী বাদি হয়ে শেরপুর থানায় পৃথক দু’টি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে থানা পুলিশের এস আই ওসমান গুনি সঙ্গীয় ফোর্স নিয়ে ভবানীপুর বাজার চার রাস্তার মোড়ের চায়ের দোকান থেকে রাতে ভবানীপুর গ্রামের রঞ্জিত সিং এর ছেলে সঞ্জয় কুমার সিংকে আটক করে থানায় নিয়ে আসেন। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে চুরির ঘটনা স্বীকার করে এবং তার নিকট চুরির ৩হাজার ২’শ টাকা ও একটি সিসি ক্যামেরা উদ্ধার করা হয়।
অপরদিকে গত শনিবার রাতে চোরেরা মির্জাপুর ইউসুফ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের লাইব্রেরীর তালা ভেঙ্গে একটি ল্যাপটপ ও প্রজেক্টর নিয়ে যায়।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর বলেন, চোরকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তবে মির্জাপুর ইউসুফ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের চুরির ঘটনার অভিযোগ পেয়েছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button