জাতীয়শিরোনাম

শহীদ মিনারে খোকার মরদেহে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান ও অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের শেষ মেয়র সাদেক হোসেন খোকার মরদেহ। সেখানে তার কফিনে সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানাচ্ছেন।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুর ১২টায় তার মরদেহ সেখানে নেয়া হয়।
সেখানে দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পুষ্প অর্পণের মাধ্যমে তার মরদেহের প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন।
ইতোমধ্যে বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূঁইয়া, সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, সাংস্কৃতিক ব্যক্তিত্ব গাজী মাজহারুল আনোয়ার, চিত্রনায়ক উজ্জল এবং গণফোরাম ও এলডিপির পক্ষ থেকেও নেতারা শ্রদ্ধা জানিয়েছেন।
এর আগে বেলা ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় খোকার মরদেহবাহী গাড়িটি পৌঁছায়)। পরে দক্ষিণ প্লাজায় অস্থায়ীভাবে স্থাপিত মঞ্চে মরদেহের কফিনটি রাখা হয়। সেখানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
এর আগে সকাল সাড়ে ৮টার দিকে খোকার মরদেহ ঢাকায় পৌঁছে।
চিকিৎসার জন্য ২০১৪ সালের ১৪ মে দেশ ছাড়েন বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা। বিদেশে থাকা অবস্থায় দুটি মামলায় তার সাজা হয়।
নিউইয়র্কের ম্যানহাটনের মেমোরিয়াল স্লোয়ান ক্যাটারিং ক্যান্সার সেন্টারে স্থানীয় সময় রাত ২টা ৫০ মিনিটে ও বাংলাদেশ সময় সোমবার দুপুর ১টা ৫০ মিনিটে তার মৃত্যু হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button