জাতীয়শিরোনাম

সাবধান হোন, কাউকে ছাড় দেবো না: স্বরাষ্ট্রমন্ত্রী

যারা সুন্দরবনে দস্যুতা করার জন্য চেষ্টা করছেন তারা সাবধান হোন, আমরা কাউকে ছাড় দেবো না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
শুক্রবার (০১ নভেম্বর) সুন্দরবনকে দস্যুমুক্ত ঘোষণার বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।
সুন্দরবনে যে শান্তিময় পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা যেকোনো মূল্যে তা ধরে রাখা হবে উল্লেখ করে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে বিপথগামী বিপথ থেকে ফিরে আসছেন তাদের প্রতি আমাদের সু-দৃষ্টি রয়েছে। তাদের স্বাভাবিক জীবন-যাপনের জন্য সব ধরনের ব্যবস্থা করা হচ্ছে।
এ সময় র‍্যাবের তালিকা অনুযায়ী আত্মসমর্পণকারী দস্যুদের মামলা থেকে মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এর আগে, সকাল ১০টায় হেলিকপ্টারে বাগেরহাটে পৌঁছান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button