শিক্ষাশিরোনাম

উপাচার্যের ঘুষ কেলেঙ্কারি : বিক্ষোভে উত্তাল পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

উপাচার্যের বিরুদ্ধে ঘুষ লেনদেনের জেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখির কারণে তিন শিক্ষককে দেয়া কারণ দর্শানোর নোটিশ প্রত্যাহারসহ ৪ দফা দাবিতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।
সোমবার (২৮ অক্টোবর) সকাল ১০টা থেকে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা।
শিক্ষার্থীদের চার দফা দাবির মধ্যে রয়েছে, তিন শিক্ষককে দেয়া শোকজ প্রত্যাহার, উপাচার্যের ঘুষ বিষয়ে ভাইরাল অডিওর ব্যাপারে তদন্ত করে জনসম্মুখে প্রকাশ, প্রক্টর ও ছাত্র উপদেষ্টার পদত্যাগ এবং উপাচার্যের সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান।
এরআগে শিক্ষক নিয়োগের জন্য উপাচার্যকে ৮ লাখ টাকা ঘুষ দেয়ার দাবি করেন এক চাকরিপ্রার্থী। সম্প্রতি এমন অডিও ভাইরাল হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে মন্তব্য করেন তিন শিক্ষক। এর জেরে তাদের শোকজ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button