আইন আদালতশিরোনাম

৭ নভেম্বরের মধ্যে ড. ইউনূসকে আদালতে আত্মসমর্পণের নির্দেশ

কর্মচারীদের চাকরিচ্যুত করার তিন মামলায় গ্রামীণ ব্যাংকের সাবেক চেয়ারম্যান নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে আগামী ৭ নভেম্বের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এছাড়া এই সময়ের মধ্যে তাকে গ্রেফতার বা হয়রানি না করারও নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) সকালে ড. ইউনুসের আইনজীবী রোকন উদ্দিন মাহমুদের করা এক আবেদনের প্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও খোন্দকার দিলুরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে ব্যারিস্টার রোকনকে সহযোগিতা করেন ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান। এছাড়া রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুদ্দিন খালেদ।
মামলা সূত্রে জানা গেছে, ড. মুহাম্মদ ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ কমিউনিকেশন্সে কিছু শ্রমিক ট্রেড ইউনিয়ন করতে চাইলে তাতে বাধা দিয়ে তাদের চাকরিচ্যুত করা হয়। এঘটনায় তিন শ্রমিক ড. ইউনূসসহ প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক নাজনীন সুলতানা ও উপ-মহাব্যবস্থাপক খন্দকার আবু আবেদীনকে বিবাদী করে মামলা দায়ের করেন।
ওই মামলায় আদালেতে আসামিদের উপস্থিতির দিন ধার্য ছিল গত ৯ অক্টোবর। তবে ওইদিন মামলার বিবাদী নাজনীন সুলতানা ও খন্দকার আবু আবেদীন আদালতে উপস্থিত থাকলেও বিদেশে অবস্থান করায় ড. ইউনূস উপস্থিত ছিলেন না। এ কারণে ঢাকার তৃতীয় শ্রম আদালতের চেয়ারম্যান রহিবুল ইসলাম তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। এছাড়া বাকি দুইজনকে জামিন দেন। এরপর ড. ইউনূসের গ্রেফতারি পরোয়ানা বাতিল করতে আবেদন করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button