প্রবাসশিরোনাম

সৌদিতে কিশোরী গৃহকর্মীর মৃত্যু: রিক্রুটিং এজেন্সির মালিক গ্রেপ্তার

সৌদি আরবে উম্মে কুলসুম নামেএক কিশোরী গৃহকর্মীর মৃত্যুর ঘটনায় রিক্রুটিং এজেন্সি মালিকসহ দু’জনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।
বৃহস্পতিবার রাজধানীর ফকিরাপুল এলাকায় এমএইচ ট্রেডার ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির অফিসে অভিযান চালিয়ে এর মালিক মকবুল হোসেন ও তার সহযোগী পারভেজকে গ্রেপ্তার করা হয়।
র‍্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানি দাশ অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, গত বছর এমএইচ ট্রেডার ইন্টারন্যাশনালের মাধ্যমে গৃহকর্মীর কাজে ব্রাহ্মণবাড়িয়া থেকে ১৪ বছরের কুলসুমকে সৌদি আরবে পাঠানো হয়। সেখানে নিয়োগকর্তার নির্যাতনের শিকার হয়ে ৯ আগস্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় কুলসুম। ১২ সেপ্টেম্বর তার মরদেহ দেশে আনা হয়।
র‍্যাব কর্মকর্তা বলেন, নারী গৃহকর্মীদের দেশের বাইরে পাঠানোর ক্ষেত্রে তাদের আইনত বয়স ২৫ বছর হওয়া বাধ্যতামূলক হলেও, কুলসুমের বয়স লুকিয়ে এজেন্সি তাকে সৌদি আরবে পাঠায়।
এ ঘটনায় এজেন্সির বিরুদ্ধে মানবপাচারের অভিযোগ আনা হবে বলেও জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button