আন্তর্জাতিক সংবাদশিরোনাম

বিক্রি হয়ে যাচ্ছে ব্রিটিশ পত্রিকা টেলিগ্রাফ!

যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী পত্রিকা টেলিগ্রাফ সার্কুলেশন ও মুনাফা কমে যাওয়ায় বিক্রি করে দেয়া হচ্ছে।
টেলিগ্রাফ মিডিয়া গ্রুপের (টিএমজি) মালিক স্যার ফ্রেডরিক ও স্যার ডেভিড ব্রাকলে তাদের সব সম্পত্তি বিক্রির জন্য একটি বিজ্ঞাপন দিয়েছেন।
এতে টেলিগ্রাফ পত্রিকা ও বিশেষ সংস্করণ সানডে টেলিগ্রাফও রয়েছে। মুনাফা ব্যাপকহারে কমে যাওয়ায় তারা এ সিদ্ধান্ত নিয়েছেন।
১৭ অক্টোবর টিএমজি গ্রুপের বার্ষিক পরিসংখ্যানে দেখা যায়, গত অর্থবছরে টিএমজির মুনাফা ছিল ৯ লাখ ইউরো, যা আগের অর্থবছরের তুলনায় ৯৪ শতাংশ কম। এ পরিপ্রেক্ষিতে বিক্রি হতে যাচ্ছে টেলিগ্রাফ।
পত্রিকাটির বিক্রির খবর প্রথম প্রকাশ করেছিল দ্য টাইমস। তবে বিক্রির সংবাদ এবারই প্রথম নয়। এর আগেও কয়েকবার টেলিগ্রাফ বিক্রির গুঞ্জন উঠেছিল। কিন্তু বারবার তা অস্বীকার করেছে মালিকপক্ষ।
টেলিগ্রাফের তথ্যমতে, বিগত বছরগুলোতে পত্রিকাটি প্রতিদিন তিন লাখ ১০ হাজার ৫৮৬ কপি বের করত। রোববার তা নেমে দুই লাখ ৪৪ হাজার ৩৫১ কপিতে দাঁড়িয়েছে।
আগামী ১২ থেকে ১৮ মাসের মধ্যে বিক্রি করা হতে পারে টেলিগ্রাফ। ২০০৪ সালে পত্রিকাটি ক্রয় করেন স্যার ফ্রেডরিক ও স্যার ডেভিড ব্রাকলে।
আর সম্ভাব্য ক্রেতাদের মধ্যে রয়েছে ডেইলি মেইল, জেনারেল ট্রাস্টের মালিক, দি ইনডিপেন্ডেন্ট এবং সান্ধ্য স্ট্যান্ডার্ডের মালিক আলেকজান্ডার লেবেদেভ। বিবিসি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button