রাজনীতিশিরোনাম

নারায়ণগঞ্জে যুবদলের মিছিল পণ্ড : পুলিশের লাঠিচার্জ

যুবদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের চাষাড়া এবং জিমখানা এলাকায় আলাদা দুটি র‌্যালি বের করে সংগঠনটির নেতাকর্মীরা। কিন্তু পুলিশি বাধায় তাদের কর্মসূচি পণ্ড হয়েছে।
পুলিশ নেতাকর্মীদের কাছ থেকে ব্যানার ছিনিয়ে নেয়। আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে আহত হয়েছেন জেলা যুবদলের ১৫ নেতাকর্মী।
রোববার (২৭ অক্টোবর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
মহানগর যুবদলের সভাপতি মাকসুদুল আলম খন্দকার জানান, বেলা ১১টার দিকে জিমখানা এলাকায় জেলা যুবদলের মিছিলে পুলিশ লাঠিচার্জ করলে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। এ সময় যুবদলের প্রায় ১৫ নেতাকর্মী আহত হন।
এদিকে চাষাড়ায় মহানগর যুবদলের শোভাযাত্রার ব্যানার ছিনিয়ে নিয়ে মিছিল পণ্ড করে দেয় পুলিশ।
সদর ওসি আসাদুজ্জামান জানান, চাষাড়া ও জিমখানা এলাকায় জেলা যুবদলের মিছিল বের করে। এ সময় অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় তাদের মিছিল করতে দেয়া হয়নি। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
পূর্বপশ্চিম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button