অপরাধশিরোনাম

চার্জার লাইটের ভেতর ছিলো ১৫ কেজি স্বর্ণ!

চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জয়নাল আবেদীন নামের এক যাত্রীর লাগেজ থেকে ১৩০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। আজ ১৮ অক্টোবর, শুক্রবার সকালে ইউএই থেকে আসা একটি ফ্লাইট থেকে এসব স্বর্ণ উদ্ধার করে বিমানবন্দর কাস্টমস।
ইউএই’র শারজাহ থেকে আসা একটি ফ্লাইটে করে ওই যাত্রী তার লাগেজের ভেতর ৬টি চার্জার লাইটে করে এসব স্বর্ণ নিয়ে আসেন বলে জানিয়েছেন চট্টগ্রাম কাস্টমসের উপকমিশনার রিয়াজুল ইসলাম।
তিনি জানান, ওই যাত্রী শারজাহ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে করে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে নামেন। গোপন সূত্রে খবর পেয়ে তার লাগেজে তল্লাশি চালায় বিমানবন্দর কাস্টমস।
লাগেজে থাকা ৬টি চার্জার লাইটের ভিতর থেকে এসময় ১৩০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। ১৫ কেজি ১৬৩ গ্রাম ওজনের এসব স্বর্ণের বর্তমান বাজারমূল্য সাড়ে ৬ কোটি টাকা বলে জানান তিনি।
চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ জানায়, স্বর্ণের বারসহ আটক জয়নাল আবেদীনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button