শিক্ষাশিরোনাম

ঢাকা কলেজ ছেড়ে দিলেন আবরারের ছোট ভাই

ঢাকায় পড়াশুনা না করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) নিহত ছাত্র আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফায়াজ। ফায়াজ ঢাকা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল। তবে ভাইয়ের নির্মম মৃত্যুর পর আজ মঙ্গলবার ঢাকা কলেজ থেকে ছাড়পত্র নিয়েছেন তিনি। ঢাকা কলেজ ছেড়ে কুষ্টিয়া সরকারি কলেজে পড়বেন ফায়াজ।
আবরার ফাইয়াজ সাংবাদিকদের বলেন, ‘বড় ভাইয়ের এমন মৃত্যুতে পুরো পরিবার মুষড়ে পড়েছে। আর বাবা-মা চান না আমি তাদের ছেড়ে থাকি। তাই ঢাকা কলেজ ছাড়লাম। যদিও প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছেন।’
এ বিষয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ প্রফেসর নেহাল আহমেদ বলেন, ‘আবরার ফাইয়াজের ঢাকা কলেজ ছাড়ার সিদ্ধান্ত একান্তই তাদের পারিবারিক। আমি সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস দিয়েছিলাম। তারপরও তাদের এবং প্রশাসনের ইচ্ছায় তার কলেজ বদলির ব্যাপারে আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করব।’
উল্লেখ্য, গত ৬ অক্টোবর শেরেবাংলা হলে আবরারকে পিটিয়ে হত্যা করেন বুয়েট ছাত্রলীগের একদল নেতা-কর্মী। আবরার বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের (১৭তম ব্যাচ) ছাত্র ছিলেন। ভাইয়ের এ ঘটনার পর আবরার ফায়াজ ঢাকায় পড়তে অনীহা প্রকাশ করে। ১২ অক্টোবর কুষ্টিয়ায় নিজ বাড়িতে সাংবাদিকদের তিনি জানান, ভাইকে হারিয়ে একা হয়ে পড়েছেন। ভাই তার সব বিষয়ে খেয়াল রাখত। ভাই নেই, তাই তিনিও ঢাকায় থাকবেন না।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button