আন্তর্জাতিক সংবাদশিরোনাম

সৌদি যুবরাজের সঙ্গে রাশিয়ার আন্তরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক: পুতিন

সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে রাশিয়ার ‘আন্তরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক’ বিরাজ করছে বলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন।
রয়টার্স জানায়, আল আরাবিয়া সহ কয়েকটি সৌদি টিভি চ্যানেলে এক সাক্ষাৎকারে এমনটা দাবি করেন পুতিন।
পুতিন বলেন, সৌদি যুবরাজের সঙ্গে রাশিয়ার ব্যক্তিগতভাবে আন্তরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। এক দশকের মধ্যে সৌদি আরবে প্রথম সফরের আগে এমন কথা বলেন রুশ প্রেসিডেন্ট। মধ্যপ্রাচ্যের দেশটিতে নতুন করে বিনিয়োগের ব্যাপারে স্টাডি করে দেখছে রাশিয়া।
রাশিয়ার সংস্থা সিবুর হোল্ডিং সৌদিতে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগের মাধ্যমে একটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স নির্মাণের আগ্রহ প্রকাশ করেছে বলে তিনি জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button