খেলা

টি-টুয়েন্টিতে সেরাদের তালিকায় পাকিস্তানের শোয়েব মালিক

সিপিএলে এবার শতভাগ সফল শোয়েব মালিকের গায়ানা অ্যমাজন ওয়ারিয়র্স। আর সে দলের হয়ে নিয়মিত রান তুলেছেন এবার পাকিস্তানের শোয়েব মালিক। ১১ ম্যাচে ৭৮ দশমিক দুই পাঁচ গড়ে তার সংগ্রহ ৩১৩ রান। এতে টি-টুয়েন্টিতে নতুন মাইলফলক স্পর্শ করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক। টি-টুয়েন্টিতে চতুর্থ সর্বোচ্চ রানের মালিক হলেন পাকিস্তানের অলরাউন্ডার মালিক।
টি-টুয়েন্টিতে সেরাদের তালিকায় পাকিস্তানের শোয়েব মালিক
সেরাদের কাতারে তার উপরে রয়েছেন ক্রিস গেইল, ব্র্যান্ডন ম্যাককালাম ও কায়রন পোলার্ড। টি-টুয়েন্টির ফেরিওয়ালা বলে পরিচিত ক্রিস গেইল। সারা বিশ্বের জনপ্রিয় ও নামী দামী ফ্যাঞ্চাইজি লিগ চষে বেড়ান তিনি। এতে সর্বোচ্চ রানের রেকর্ডটিও গড়েছেন ইউনিভার্স বস। ৩৮৬ ইনিংস খেলে ১৩ হাজার ৫১ রান করেছেন ক্যারিবীয় হার্ডহিটার। টি-টুয়েন্টি ক্যারিয়ারে ২২টি সেঞ্চুরি ও ৮০টি হাফসেঞ্চুরি করেন বাঁহাতি ব্যাটসম্যাইন।
দ্বিতীয় সর্বোচ্চ রানের তালিকায় রয়েছেন কিউই হার্ডহিটার ব্র্যান্ডন ম্যাককালাম। ৩৬৪ ইনিংস খেলে নয় হাজার ৯২২ রানে করেছেন তিনি। সাতটি সেঞ্চুরি ও ৫৫ টি হাফসেঞ্চুরি করেন এ ডানহাতি ব্যাটসম্যান।
তৃতীয় সর্বোচ্চ রান জ্যামাইকান অলরাউন্ডার কায়রন পোলার্ডের। ৪৪২ ইনিংস খেলে ৯ হাজার৭৫৭ রান করেন তিনি। টি- টুয়েন্টিতে একটি সেঞ্চুরি ও ৮৪টি হাফসেঞ্চুরি করেন এ ক্যারিবীয় তারকা।
চতুর্থ সর্বোচ্চ রান পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিকের। ৩৩৫ ইনিংস খেলে ৯ হাজার ১৪ রান করেন পাকিস্তানি ব্যাটসম্যান। কোনো সেঞ্চুরি না পেলেও মালিকের হাফসেঞ্চুরি ৫৩টি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button