উপমহাদেশশিরোনাম

বন্যার্তদের রেখে ফটোসেশন, নৌকা উল্টে পানিতে বিজেপি সাংসদ

বিগত কয়েকদিনের টানা বর্ষণে ভারতের বিহার রাজ্যে দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। ইতোমধ্যে রাজ্যটির বেশ কয়েকটি জেলা এখন পানির নিচে। প্রবল বর্ষণ বন্যায় এ রাজ্যে ৩০ জনেরও অধিক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। এমন অবস্থায় বিহারের এক বিজেপি সাংসদ বন্যাদুর্গতদের পরিদর্শনে যা করলেন, তাতে হাসির রোল উঠেছে সর্বত্র।
গত ২ অক্টোবর, বুধবার বন্যা পরিস্থিতি দেখতে নিজের লোকসভা কেন্দ্র পাটলিপুত্রে গিয়েছিলেন সাংসদ রামকৃপাল যাদব। সেখানে বন্যাদুর্গত মানুষের পাশে সহযোগিতার হাত না বাড়িয়ে উল্টো ছবি তোলায় ব্যস্ত ছিলেন এই বিজেপি সাংসদ।
একটি উদ্ধারকারী নৌকায় সাঙ্গপাঙ্গদের নিয়ে ছবি তুছিলেন রামকৃপাল যাদব। তখনই তাল সামলাতে না পেরে উলতে যায় নৌকাটি। সাঙ্গপাঙ্গ নিয়েই পানিতে পড়ে যান তিনি। তারপর ধরাধরি করে তোলা হয় রামকৃপাল যাদবকে। ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।
বিজেপি নেতা-মন্ত্রীরা এমন আজব আজব কাণ্ড অনেকবারই ঘটিয়েছেন বলে জানিয়েছে দৈনিক আজকাল। তারা জানায়, মাস দুয়েক আগে প্রবল বন্যা হানা দেয় দেশটির পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে। সেখানকার একটি গ্রামে বন্যা পরিস্থিতি পরিদর্শন করতে গিয়ে স্থানীয় বিজেপি বিধায়ককে সেলফি তুলতে দেখা গিয়েছিল। যা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় উঠে ওই বিজেপি বিধায়কের বিরুদ্ধে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button