খেলা
প্রমিলা ‘বিগ ব্যাশে’ দল পেলেন রুমানা-নিগার
চলতি মাসের ১৮ তারিখে পর্দা উঠবে অস্ট্রেলিয়ার ঘরোয়া লীগ প্রমিলা বিগ ব্যাশের। এবারের প্রমিলা বিগ ব্যাশে খেলতে যাচ্ছেন টাইগ্রিস স্পিন অলরাউন্ডার রুমানা আহমেদ এবং আরেক টাইগ্রিস উইকেট-রক্ষক ব্যাটসম্যান নিগার সুলতানা।
রুমানা খেলবেন ব্রিসবেন হিটের হয়ে আর নিগারকে দেখা যাবে মেলবোর্ন স্টার্সের জার্সি গায়ে। এর আগে ২০১৭ বিগ ব্যাশ মৌসুমে রুমানা আহমেদ এবং খাদিজাতুল কোবরা প্রথমবারের মতো দল পেয়েছিলেন।
উভয়েই ছিলেন মেলবোর্ন স্টার্সের দলে। তবে, আসরের কোনো ম্যাচেই মাঠে নামার সুযোগ পাননি দুইজনের কেউই।
সামনে পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের, সেক্ষেত্রে বিগ ব্যাশের মাঝ পথেই ফিরতে হবে দুইজনকে।




