ঢাকার যেসব স্থানে ৪৫ টাকা কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে

বাজারে পেঁয়াজের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে ঢাকার ৩৫টি স্থানে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং করপোরেশন বাংলাদেশ (টিসিবি)।
মঙ্গলবার (০১ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে ট্রাকে করে পেঁয়াজ, মশুর ডাল, চিনি এবং সয়াবিন তেল বিক্রি শুরু করে টিসিবি। এর মধ্যে পেঁয়াজের চাহিদাই সবচেয়ে বেশি। কারণ সারা দেশ হঠাৎ করে পেঁয়াজের দাম অসহনীয় মাত্রায় বেড়েছে।
খোলাবাজারে টিসিবি প্রতি কেজি পেঁয়াজ বিক্রি করছে ৪৫ টাকায়। এছাড়া প্রতিকেজি চিনি ৫০ টাকা, মশুর ডাল ৫০ টাকা এবং সয়াবিন তেল বিক্রি হচ্ছে প্রতি লিটার ৮৫ টাকায়।
যেসব ৩৫টি স্থানে টিসিবি পণ্য বিক্রি করছে সেগুলো হলো- সচিবালয়ের গেইট, প্রেস ক্লাব, কাপ্তান বাজার, ভিক্টোরিয়া পার্ক, সায়েন্সল্যাব মোড়, নিউ মার্কেট/নীলক্ষেত মোড়, শ্যামলী/কল্যাণপুর, ঝিগাতলা মোড়, খামারবাড়ি, ফার্মগেট, কলমীলতা মোড়, রজনীগন্ধা সুপার মার্কেট, কচুক্ষেত, আগারগাঁও তালতলা ও নির্বাচন কমিশন অফিস, রাজলক্ষ্মী কমপ্লেক্স, উত্তরা, মিরপুর-১ নম্বর মাজার রোড, শান্তিনগর বাজার, মালিবাগ বাজার, বাসাবো বাজার, আইডিয়াল স্কুল, বনশ্রী, বাংলাদেশ ব্যাংক চত্বর, মহাখালী কাঁচাবাজার, শেওড়াপাড়া বাজার, দৈনিক বাংলা মোড়, শাহজাহানপুর বাজার, ফকিরাপুল বাজার ও আইডিয়াল জোন, মতিঝিল বক চত্বর, খিলগাঁও তালতলা বাজার, রামপুরা বাজার, মিরপুর-১০ নম্বর গোল চত্বর, আশকোনা হাজি ক্যাম্প, মোহাম্মদপুর টাউনহল কাঁচাবাজার, দিলকুশা, মাদারটেক নন্দীপাড়া কৃষি ব্যাংকের সামনে ও পলাশী মোড়ে।




