রাজনীতিশিরোনাম

‘শুধু আ.লীগকে ঠেঙ্গিয়ে সরকার দেশ বাঁচাতে পারবে না’

শুধু আওয়ামী লীগকে ঠেঙ্গিয়ে এ সরকার দেশকে বাঁচাতে পারবে না বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম।
সোমবার (৩০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে ‘চলমান অভিযান ও রাজনৈতিক প্রেক্ষাপটে’ আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
কাদের সিদ্দিকী বলেন, এটা দুর্নীতি মুক্তির পদক্ষেপ এটা দেশবাসী ভাবতেই পারে না। জাতির এ দুঃসময়ে প্রয়োজন জাতীয় সংলাপ। একটি আন্তরিক জাতীয় সংলাপ ছাড়া প্রধানমন্ত্রী দেশ বাঁচাতে পারবেন না।
দেশের এই সময়ে চাই সরকার একটি জাতীয় সংলাপ আয়োজন করুক- অভিমত ব্যক্ত করে তিনি আরও বলেন, আওয়ামী লীগে এত দুর্নীতি যে এদের ক্ষমতায় থাকারই অধিকার নেই। সত্যিকার অর্থে এ সরকার গণতান্ত্রিক সরকার না। জনগণের ভোটে নির্বাচিত সরকার না।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- দলের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে নাসরিন সিদ্দিকী, প্রিন্সিপাল ইকবাল সিদ্দিকী। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীরপ্রতিক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button