শিরোনাম

দুদকের সাবেক উপ-পরিচালকে আটকের দাবিতে বেনাপোলে মানববন্ধন

বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়াডিং এজেন্টকে জড়িয়ে বেনাপোল কাস্টম হাউসের কমিশনার বেলাল হোসেন চৌধুরীর বিরুদ্ধে বিভ্রান্তকর অভিযোগে এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য স্থবির হয়ে পড়েছে।
অভিযোগকারী দুদকের সাবেক উপ-পরিচালক আহসান আলীকে আটকের দাবিতে আজ রবিবার সকালে বেনাপোল কাস্টম হাউসের প্রধান ফটকের সামনে মানববন্ধন করেছে বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের নেতারা।
এতে তারা বলেন, দুদকের সাবেক উপ-পরিচালক আহসান আলী বেনাপোল কাস্টম হাউসে আমদানিকৃত নিষিদ্ধ একটি পণ্য চালান খালাসের ব্যাপারে কমিশনারকে চাপ সৃষ্টি করেন। কিন্তু সকল চাপ উপেক্ষা করে কমিশনার বেলাল হোসেন চৌধুরী ঐ পণ্য চালানটি আটক করেন। পরবর্তীতে আহসান আলী কমিশনার বেলাল হোসেন চৌধুরীকে দুদকে মিথ্যা অভিযোগ দায়ের করেন। কমিশনার মিথ্যা অভিযোগে হয়রানীর শিকার হওয়ায় এ বন্দর দিয়ে আমদানি রপ্তানি কমে যাচ্ছে। ইতিমধ্যে বেনাপোল পোর্ট থানায় দুদকের এ সাবেক কর্মকতার বিরুদ্ধে বেনাপোল কাস্টম হাউসের পক্ষে একটি মামলা করা হয়েছে। এ মামলায় তাকে (দুদকের এ সাবেক কর্মকর্তাকে) আটকের দাবি জানানো হয়েছে।
এ সময় মানববন্ধনে বক্তব্যে রাখেন বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনরে সিনিয়র সহ-সভাপতি আল-হাজ্ব নুরুজ্জামান, সাধারণ সম্পাদক এমদাদুল হক লতা, সহ-সাধারণ সম্পাদক মহাসিন মিলন, নাসির উদ্দীন ও আকবার আলী প্রমুখ।
ইত্তেফাক

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button