জাতীয়শিরোনাম

শেখ হাসিনার জন্মদিন উদযাপিত

উৎসবমুখর পরিবেশে নানা কর্মসূচীর মধ্য দিয়ে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উদযাপিত হয়েছে। রাজধানী ঢাকাসহ সারাদেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আনন্দ র‌্যালী ও শোভাযাত্রা, দোয়া ও প্রার্থনা অনুষ্ঠান, দুস্থ ও অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়। জেলা, মহানগর, উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়েও একই কর্মসূচি পালিত হয়।
জন্মদিন উপলক্ষে শনিবার বিকেলে রাজধানীর খামারবাড়ীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগ। এতে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। সকালে আন্তর্জাতিক বৌদ্ধ বিহার (মেরুল বাড্ডা) ও খ্রিস্টান অ্যাসোসিয়েশন বাংলাদেশ (সিএবি) মিরপুর ব্যাপ্টিস চার্চ এবং ঢাকেশ্বরী মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপ কমিটির উদ্যোগে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সেমিনার কক্ষে জন্মদিন উপলক্ষ্যে দুস্থ অসহায় ও সুবিধা বঞ্চিতদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩তম জন্মদিন উপলক্ষ্যে শনিবার বাদ আছর ওয়ারী থানা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী আশিকুর রহমান লাভলু এবং সাধারণ সম্পাদক আবুল হোসেনের উদ্যোগে জুরিয়াটুলি জামে মসজিদ ও মাদরাসার এতিম ছাত্রদের মাঝে খাবার বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন ৩৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খন্দকার মঈনুর রহমান জুয়েল ও সাধারণ সম্পাদক মোশারফ হোসেন প্রমুখ। প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিকেলে ভাঙা প্রেস এলাকায় যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া-মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনর রশিদ মুন্না এবং বিশেষ অতিথি ছিলেন ৪৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাজী আবুল কালাম অনু।
সকালে মতিঝিলের স্বাধীনতা ভবনের সামনে থেকে যুদ্ধাহত শহীদ মুক্তিযোদ্ধা প্রজন্ম কেন্দ্রীয় কমান্ড ও বঙ্গবন্ধু জয়বাংলা লীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে আনন্দ র‌্যালি বের করা হয়। এতে সংগঠনের চেয়ারম্যান যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা মো. পারভেজ জুয়েল, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পাহাড়ি, সংগঠনের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও বঙ্গবন্ধু জয়বাংলা লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ সুজাউল করীম চৌধুরী বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে স্বাধীনতা ভবন মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট মিলনায়তনে কোরআনখানি, মিলাদ মাহফিল ও প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদনি উপলক্ষ্যে বৃক্ষরোপণ র্কমসূচী ও আলোচনা সভার আয়োজন করেছে দেশের প্রথম মহিলা বিদ্যাপিঠ সেন্ট্রাল উইমেন্স কলেজ। সকালে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদষ্টো পরিষদের সদস্য ও কলেজ পরিচালনা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দকার বজলুল হক। এত বিশেষ অতিথি ছিলেন পরিচালনা পরিষদের সদস্য রিয়াজ উদ্দিন রিয়াজ। সভায় সভাপতিত্ব করেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ লুৎফুন্নাহার।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা মধুমতি নদী বিধৌত গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়ায় ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে যোগদান উপলক্ষে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।
নয়া দিগন্ত

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button