রাজনীতিশিরোনাম

অবৈধ জুয়া-ক্যাসিনো গড়ে ওঠায় প্রশাসনের ব্যর্থতা: নাসিম

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেছেন, ঢাকা শহরে প্রশাসনের নাকের ডগায় অবৈধ জুয়া আর ক্যাসিনো গড়ে ওঠায় প্রশাসনের ব্যর্থতা ও নির্লিপ্ততা। এর ফলেই রাজনীতিতে দুর্বৃত্তায়ন ঘটেছে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ১৪ দলের সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, কিছু রাজনৈতিক কর্মী দুর্বৃত্তে পরিণত হয়েছে। আমরা বিস্মিত হয়েছি, দুঃখ পেয়েছি। আমরা আরও বিস্মিত হয়েছি, ঢাকা শহরে প্রশাসনের নাকের ডগায় কীভাবে অবৈধ ক্যাসিনোর কাজগুলো সম্পন্ন হয়েছে। প্রশাসনের মধ্যে দুর্নীতিকে আশ্রয়-প্রশ্রয় দেওয়াই তাদের প্রতি ১৪ দলের পক্ষ থেকে নিন্দা প্রকাশ করছি। এই ব্যাপারে কার্যকর পদক্ষেপ নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানাচ্ছি।
নাসিম বলেন, দেশের দুর্নীতি, সামাজিক অপরাধসহ সাম্প্রতিককালে ক্যাসিনো সংক্রান্ত বিষয়ে যে সকল অভিযানের নির্দেশ দিয়েছে। ১৪ দল সম্পূর্ণভাবে সে অভিযানকে সমর্থন করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদক্ষেপকে সমর্থন করে। ১৪ দল মনে করে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি শেখ হাসিনার নেতৃত্বে দেশ পরিচালিত হচ্ছে৷
তিনি আরও বলেন, অভিযানের পরিস্থিতিতে কোনো অশুভ শক্তি যাতে ঘোলা পানিতে মাছ শিকার করতে না পারে, এজন্য আমাদের নিবেদিত কর্মীরা সংগঠিত থাকবেন, সতর্ক থাকবেন। এই লড়াইয়ে আমরা অবশ্যই জয় লাভ করতে চাই।
সভায় উপস্থিত ছিলেন, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, গণতন্ত্রী পার্টির সভাপতি ডা. শাহাদাৎ হোসেনসহ আরও অনেকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button