দুর্নীতিশিরোনাম

দুর্নীতির দায়ে ইউজিসির সচিবকে ওএসডি

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সচিব ড. মো. খালেদকে দুর্নীতির অভিযোগে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। ২৪ সেপ্টেম্বর, মঙ্গলবার ইউজিসির পূর্ণ কমিশনের ১৫৬তম সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সহকারী পরিচালক নিয়োগ পরীক্ষায় প্রভাব খাটানোর অভিযোগেরম কারণে এমন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। ইউজিসি চেয়ারম্যানের কী-পারসোনাল সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
সচিব খালেদের মেয়ে ইউজিসির সহকারী পরিচালক পদের জন্য নিয়োগ পরীক্ষায় অংশ নেন। মেয়ে পরীক্ষার্থী হওয়ার পরেও কমিশনকে না জানিয়ে তিনি নিয়োগ কমিটিতে দায়িত্ব পালন করেন।
এ ঘটনায় কমিশনের সাবেক সদস্য ড. মো. ইউসুফ আলী মোল্লাকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তে সচিবের বিরুদ্ধে নিয়োগ পরীক্ষায় প্রভাব খাটানোর প্রমাণ পাওয়া তাকে ওএসডি করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button