বিনোদন

পাপারাজ্জিকে গাড়িতে ডাকলেন জাহ্নবী

 প্রয়াত কিংবদন্তি অভিনেত্রী শ্রীদেবীর মেয়ে জাহ্নবী কাপুর বলিউডে অভিষেকের পর থেকেই আছেন আলোচনায়। তাঁর অভিনীত প্রথম ছবি ‘ধড়ক’ শতকোটি ক্লাবে পৌঁছায়। বিভিন্ন অনুষ্ঠানেও রয়েছে জাহ্নবীর সরব উপস্থিতি।

বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড বাবলের প্রতিবেদন জানাচ্ছে, শুরু থেকেই পাপারাজ্জির প্রিয় হয়ে উঠেছেন জাহ্নবী। জিম কিংবা শুটিং অথবা বন্ধুদের সঙ্গে ঘোরাঘুরি— যেখানেই যাচ্ছেন, সেখানেই হাজির হচ্ছেন পাপারাজ্জিরা। এবার ‘ধড়ক’ অভিনেত্রীকে এক পাপারাজ্জির সঙ্গে মজা করতে দেখা গেল।

গতকাল শুক্রবার জাহ্নবী কাপুরকে তাঁর বন্ধুদের সঙ্গে ম্যাট্রিক্স অফিসে দেখা যায়। এ সময় জাহ্নবীর পরনে ছিল সাদা টিশার্ট, পায়ে স্নিকার্স।

বরাবরের মতোই তাঁর পিছু নিয়েছিলেন পাপারাজ্জিরা। জাহ্নবী এ সময় বেশ মজার ছলে এক পাপারাজ্জিকে প্রশ্ন করেন, ‘আমার সঙ্গে গাড়িতে আসবেন?’ তখন ওই আলোকচিত্রী উত্তর দেন, ‘না,ম্যাম। ধন্যবাদ।

মজার এই ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার হওয়ামাত্রই ভাইরাল হয়ে যায়। ভিডিওতে এ পর্যন্ত ১৩ হাজারেরও বেশি ব্যবহারকারী ‘লাইক’ দিয়েছেন। মন্তব্যের ঘরে অনেকেই জাহ্নবীর এই ইতিবাচক ও প্রাণোচ্ছ্বল মানসিকতার প্রশংসা করেছেন।জাহ্নবী কাপুরকে আগামীতে গুঞ্জন সাক্সেনার বায়োপিক ‘কারগিল গার্ল’ সিনেমায় দেখা যাবে। এটি ২০২০ সালের ৩ মার্চ মুক্তি পাওয়ার কথা রয়েছে। সাম্প্রতিক প্রতিবেদনে জানা যায়, জাহ্নবী কাপুর খুব শীঘ্রই ‘দোস্তানা ২’-এর জন্য শুটিং শুরু করবেন। এ ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করবেন কার্তিক আরিয়ান। এ ছাড়াও আগামী বছর জাহ্নবী করণ জোহরের ইতিহাসভিত্তিক চলচ্চিত্র ‘তাখত’-এ কাজ করবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button