রাজনীতিশিরোনাম

যুবলীগ থেকে বহিষ্কার ‘ক্যাসিনো খালেদ’

অবৈধ ক্যাসিনো পরিচালনার অভিযোগে গ্রেফতার যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়াকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) কেন্দ্রীয় যুবলীগের পক্ষ থেকে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে বুধবার রাতে গুলশান-২ এর ৫৯ নম্বর রোডের ৫ নম্বর বাসায় অভিযান চালিয়ে আলোচিত এই যুবলীগ নেতাকে গ্রেফতার করে র‌্যাব। এ সময় তার কাছে অস্ত্র, গুলি ও মাদক পাওয়া যায়।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) এ যুবলীগ নেতার বিরুদ্ধে গুলশান ও মতিঝিল থানায় পৃথক চারটি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে গুলশান থানায় অস্ত্র, মাদক ও মানি লন্ডারিং আইনে পৃথক তিনটি মামলা ( নং-২৩, ২৪ ও ২৫) এবং মতিঝিল থানায় তার বিরুদ্ধে আরও একটি মাদকের মামলা (নং-৩১) দায়ের করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button