শিক্ষাশিরোনাম

নাহিয়ান-লেখকের নেতৃত্বে ছাত্রলীগের নবযাত্রা শুরু

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে সদ্য দায়িত্ব পাওয়া ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য যাত্রা শুরু করলেন।
সোমবার (১৬ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে তারা শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতা সহসভাপতি অসীম কুমার বৈদ্য, সরকার রায়হান জহির, সাংগঠনিক সম্পাদক বাধন, তাহসান আহমেদ রাসেল, বেনজীর হোসেন নিশি প্রমুখ। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতাদের মধ্যে ছিলেন সভাপতি সনজিত ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন।
কেন্দ্রের পর ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ, দক্ষিণ ছাত্রলীগসহ বিভিন্ন ইউনিট সদ্য দায়িত্বপ্রাপ্ত দুই নেতার সঙ্গে পৃথক পৃথক ভাবে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন।
প্রসঙ্গত দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রলীগের শীর্ষ পদ থেকে অপসারণ করা হয়েছে রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও গোলাম রাব্বানীকে। সিনিয়র সহসভাপতি আল নাহিয়ান জয়কে ভারপ্রাপ্ত সভাপতি এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক করা হয়েছে। শনিবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button