উপমহাদেশশিরোনাম

পুজোর আগেই সুখবর, সরকারি কর্মীদের বেতন বৃদ্ধির ঘোষণা মমতার

সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারি কর্মীদের বেতন বৃদ্ধির কথা ঘোষণা করলেন তিনি। শুক্রবার এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
জানুয়ারি মাস থেকেই এই বর্ধিত বেতন পাবেন কর্মীরা। এদিন সরকারি কর্মীদের সভায় মমতা জানান, ষষ্ঠ বেতন কমিশনের সব সুপারিশ মেনে নেওয়া হবে। রাজ্যের কর্মীদের ন্যূনতম বেসিক মাইনে বেড়ে হবে ১৭,৯৯০ টাকা। এছাড়া ৬ লক্ষ টাকা থেকে বেড়ে গ্র্যাচিউটি হল ১০ লক্ষ টাকা।
এদিন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূলের রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের সভা ছিল। সেখানেই উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, ডিএ এবং বেতন কমিশন, আগে ১০০ টাকা বেসিক পে থাকলে ডিএ যুক্ত হলে আপনি কর্মীরা পেতেন ১২৫ টাকা। এরপর ডিএ ও পে কমিশন মার্জার হলে তখন এটা হবে ২৫৭। অর্থাত্ ১২৫ থেকে ২৫৭, এই হারেই বৃদ্ধি পাবে বেতন।
ন্যূনতম বেসিক পে ৭০০০টাকা ছিল, সেটা বাড়িয়ে করা হয়েছে ১৭,৯৯০। সুপারিশ মানতে গেলে ১০ হাজার কোটি টাকার বেশি খরচ হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
২০১৫ সালের ২৭ নভেম্বর গঠন করা হয়েছিল গঠন করা হয়েছিল ষষ্ঠ বেতন কমিশন। কিন্তু সুপারিশ পেশের মেয়াদ কয়েকবার বাড়ায় রাজ্য সরকার। পাঁচ দফায় বাড়ানো হয়েছে মেয়াদ। দীর্ঘদিন ধরে বেতনবৃদ্ধি সঠিকভাবে না হওয়ায় ক্ষোভ বাড়ছিল সরকারি কর্মচারীদের মধ্যে। এমনকি লোকসভা নির্বাচনে তার প্রভাব পড়েছে বলেও মনে করেন অনেকে।
সরকারি কর্মীরা অভিযোগ করেছিলেন, ২০১১ সালে ক্ষমতায় আসার সময় দ্বিগুণ বেতন বৃদ্ধির প্রতিশ্রুতি দিয়েছিল তৃণমূল কংগ্রেস। বেতন কমিশনের সুপারিশ তো বটেই, বকেয়া রয়েছে মহার্ঘ ভাতাও। কর্মীদের ক্ষোভের কথা বুঝেই এদিন মমতা মনে করিয়ে দেন, বাম জমানায় মহার্ঘ ভাতা বেড়েছিল ৩৫ শতাংশ। তাঁর ৮ বছরে বেড়েছে ৯২ শতাংশ। একইসঙ্গে কেন্দ্রীয় সরকারের পেনশন প্রকল্প নিয়েও তোপ দেগেছেন মমতা। দাবি করেছেন, কর্মীদের টাকা কেটেই ডিএ পুষিয়ে দিচ্ছে কেন্দ্রীয় সরকার।
কোলকাতা ২৪Xঁ৭।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button