শিক্ষাশিরোনাম

সেই রোহিঙ্গা তরুণীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার

সম্প্রতি আন্তর্জাতিক বার্তাসংস্থা জার্মানীর ডয়চে ভেলে একটি ভিডিও প্রতিবেদন প্রকাশের পর রোহিঙ্গা তরুণী রহিমা আকতার ওরফে রাহি খুশিকে কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (সিবিআইইউ) থেকে বহিষ্কার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. আবুল কাশেম।
ভিসি জানান, খুশির পরিচয় প্রকাশ হওয়ার পর তাকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। তার সনদসহ অন্যান্য সব তথ্যাদি যাচাই করতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে কমিটি রিপোর্ট দেবে।
সেই ভিডিও প্রতিবেদনে দেখা যায়, রোহিঙ্গা তরুণী রহিমা আকতার ওরফে রাহী খুশির উখিয়ার কুতুপালং শরনার্থী শিবিরে একটি এনজিওর কর্মী হিসেবে তার স্বদেশী রোহিঙ্গাদের সাক্ষাতকার নিচ্ছেন। এর পরই বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমে নানান খবর ও স্যোশাল মিডিয়ায় আলোচনা শুরু হয়।
সিবিআইইউ ভিসি বলেন, খুশি যে বাংলাদেশি নয়; সেটি সরকার প্রমাণ করে সিদ্ধান্ত দেবে। আমরা সে অনুযায়ী ব্যবস্থা নেব।
জানা গেছে, খুশি কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি থেকে এসএসসি ও কক্সবাজার সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পাস করেন। বর্তমানে তিনি কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এলএলবিতে অনার্স পড়ছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button