মিমির বর্তমান ‘লাইফলাইন’ কে, জানেন?
ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ির মতো একটা ছোট শহর থেকে উঠে আসা। সেখান থেকে টলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা। অভিনয়ের পাশাপাশি সম্প্রতি রাজনীতিতেও পা রেখেছেন। তৃণমূল কংগ্রেসের টিকেটে জয়ী হয়ে যাদবপুর থেকে সংসদে গিয়েছেন তিনি।
বলা হচ্ছে, অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তীর কথা। তাঁর জীবনের নতুন ‘লাইফলাইন’ কে, জানেন? সম্প্রতি নিজেই ফাঁস করেছেন এ কথা।
পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে বিচ্ছেদের পর বিনোদন দুনিয়ার আর কারো সঙ্গে সম্পর্কের কানাঘুষা শোনা যায়নি মিমির। রাজ এখন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর সঙ্গে সংসারধর্ম করছেন।
তবে ভারতীয় গণমাধ্যমগুলোর খবর, তুরস্কের এক যুবকের সঙ্গে মিমির বহুদিনের সম্পর্ক। বন্ধু অভিনেত্রী-সাংসদ নুসরাত জাহানের মতো তিনিও কি সংসার পাততে চলেছেন? এ প্রশ্ন ভক্তমনে ঘুরলেও মিমি না-জবাব!
View this post on Instagram
After months of brain storming never ending meetings and hours of sleepless days nd nights here comes the 1st look of my dream project.. AND YES HERE I DECLARE THE LAUNCHING OF MY YouTube CHANNEL SOON. KEEP LOVING KEEP BLESSING
A post shared by Mimi (@mimichakraborty) on Aug 27, 2019 at 8:50am PDT
যা হোক, কাজকর্ম সেরে বাড়ি ফিরে আপনজনদের সঙ্গেই সময় কাটান মিমি চক্রবর্তী। তাঁদের সঙ্গেই কেটে যায় অবসর। যাদের নিজের ‘লাইফলাইন’ বলেই উল্লেখ করেন মিমি চক্রবর্তী।
দুদিন আগে নিজের সোশ্যাল হ্যান্ডেলে প্রিয়জনদের ছবি শেয়ার করেছেন মিমি চক্রবর্তী। ক্যাপশনে জানালেন, এরাই তাঁর ‘লাইফলাইন’।
To my lifelines#InternationalDogDay pic.twitter.com/E09opSk4sI
— Mimssi (@mimichakraborty) August 26, 2019
ছবিতে স্পষ্ট, দুই পোষ্যই মিমির ‘লাইফলাইন’। আদুরে দুই পোষ্যকে নিয়েই কেটে যাচ্ছে অভিনেত্রীর অবসর। আপাতত বিয়ের পরিকল্পনা না থাকলেও সম্প্রতি মিমি জানিয়েছেন, ইউটিউবার হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি।




