Uncategorized

ধামরাইয়ে ৩ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

ঢাকার ধামরাইয়ে অনুমোদিত নকশা অমান্য করে রাস্তার দুইপাশে নির্মিত অবৈধ ভবন ও স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)।
এসময় কাওয়ালিপাড়া-বালিয়া ও কাওয়ালীপাড়া-সাটুরিয়া আঞ্চলিক সড়কের দুইপাশে অবৈধভাবে গড়ে তোলা প্রায় ৩ শতাধিক ছোট বড় স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়।
সোমবার (২৬ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার কাওয়ালীপাড়া বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করেন ঢাকা জোনের সড়ক ও জনপথ বিভাগের (সওজ) যুগ্ম সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান ফারুকি।
তিনি বলেন, রাস্তার পাশে গড়ে উঠা অবৈধ স্থাপনাগুলো গুড়িয়ে দেয়া হয়েছে। ধামরাইয়ের কালামপুর থেকে কালিয়াকৈর সড়কের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা কাওয়ালীপাড়া। এখানে অবৈধ স্থাপনার কারণে সড়ক সংকুচিত হয়ে পড়েছিলো। তাই সংযোগ সড়কটি বর্ধিত করার জন্য অবৈধ স্থাপনাগুলো ভেঙ্গে দেয়া হয়।
পূর্বপশ্চিম

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button