উপমহাদেশশিরোনাম

বাড়ির ছাদে আরাম করছে কুমির! ভিডিও ভাইরাল

আপনার বাড়ির ছাদে উঠে দেখলেন একটি দীর্ঘকায় কুমির আরামে শুয়ে আছে, পিলে চমকে উঠবে না? তেমনটাই ঘটেছে ভারতের কর্ণাটকে। সেই ভিডিও ছড়িয়ে পড়েছে অন্তর্জালে।

তুমুল বৃষ্টি আর ভয়াবহ বন্যার কারণে কিছুদিন ধরে ভারতের কর্ণাটক রাজ্য এমনিতেই আলোচনার কেন্দ্রে। তাঁর ওপরে আবার নিমজ্জিত এক বাড়ির ছাদে উঠে বিশ্রাম নেওয়া কুমিরের ভিডিও ছড়িয়ে পড়ায় নতুন করে আলোচনায় অঞ্চলটি। এরই মধ্যে ভাইরাল হয়েছে ভিডিওটি।

ANI

@ANI

  A crocodile lands on roof of a house in flood-affected Raybag taluk in Belgaum. (11.08.19)

Embedded video

 470 people are talking about this
 ইন্ডিয়ান এক্সপ্রেসের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, বেলাগাবি অঞ্চলের বন্যা আক্রান্ত রায়বাগ এলাকায় ১৫ সেকেন্ডের ভিডিওটি ধারণ করা হয়। ভিডিওতে দেখা যায়, একটি কুমির মুখ হাঁ করে একটি বাড়ির ছাদে বিশ্রাম নিচ্ছে।

রাজ্য সরকার জানিয়েছে, বেলাগাবিতে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। এরই মধ্যে ভারি বৃষ্টিপাত ও বন্যায় সেখানে ১২ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে।

ANI

@ANI

  A crocodile lands on roof of a house in flood-affected Raybag taluk in Belgaum. (11.08.19)

Embedded video

Sakshi@sakshi_tweetz

this year it seems crocodile all over India have planned to be in news 🙂

 See Sakshi’s other Tweets
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। কেউ কেউ আবার কুমিরটির আকৃতি বোঝারও চেষ্টা করছেন ভিডিও থেকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button