sliderশিরোনামসুস্থ থাকুন

করোনায় আরও একজনের মৃত্যু, শনাক্ত ১৯৮

গত ২৪ ঘণ্টায় করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। আগের দিন এই সংখ্যা একই ছিল। গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন রোগী শনাক্ত দাঁড়িয়েছে ১৯৮ জনে। আগের দিন এই সংখ্যা ছিল ২৩৯ জন। ১৯৮ জনের মধ্যে রাজধানীতেই ১১৭ জন শনাক্ত হয়েছেন। ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৫ দশমিক শূন্য ৯ শতাংশ। আগের দিন শনাক্তের হার ছিল ৪ দশমিক ৩৪ শতাংশ। নতুন মৃত্যু নিয়ে দেশে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২৯ হাজার ৩০৯ জনে। নতুন শনাক্ত নিয়ে সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ২০ লাখ ৮ হাজার ৬৮ জন। গত ২৪ ঘণ্টায় ৩৮৬ জন এবং এখন পর্যন্ত ১৯ লাখ ৪৯ হাজার ৫৪০ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরও জানানো হয়, দেশে ৮৮০টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮৫১টি নমুনা সংগ্রহ এবং ৩ হাজার ৮৮৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
এখন পর্যন্ত ১ কোটি ৪৬ লাখ ৫৯ হাজার ২৬৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৫ দশমিক শূন্য ৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক শূন্য ৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় ১ জন পুরুষ মৃত্যুবরণ করেছেন। দেশে মোট পুরুষ মারা গেছেন ১৮ হাজার ৭০৯ জন এবং নারী ১০ হাজার ৬০০ জন। ২৪ ঘণ্টার মৃত্যুর তথ্য বিশ্লেষণে দেখা যায়, ৬১ থেকে ৭০ বছরের ১ জন মারা গেছেন। মৃত্যুবরণকারী ১ জন ঢাকা বিভাগের বাসিন্দা রয়েছেন।
নতুন শনাক্তের মধ্যে ঢাকা মহানগরের রয়েছেন ১১৭ জন। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে রয়েছেন ১২০ জন, ময়মনসিংহ বিভাগে ৬ জন, চট্টগ্রাম বিভাগে ৪০ জন, রাজশাহী বিভাগে ১৫ জন, রংপুর বিভাগে শূন্য, খুলনা বিভাগে ৭ জন, বরিশাল বিভাগে ২ জন এবং সিলেট বিভাগে ৮ জন রোগী শনাক্ত হয়েছন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button