বিনোদন

ছেলেকে ক্রিকেটার বানাতে চান কারিনা কাপুর

বয়স তিন বছরও হয়নি, এখনই পাপারাজ্জিদের প্রিয় তারকা হয়ে উঠেছে পাতৌদির নবাব পরিবারের ছোট নবাব তৈমুর আলি খান। এরই মধ্যে মা কারিনা কাপুর খান তার ক্যারিয়ারের পরিকল্পনা সেরে ফেলেছেন। বাবা সাইফ আলি খান অবশ্য এখনো কিছু বলেননি।
যখন বি-টাউনের লাখো ভক্ত আশা করে বসে আছেন, বাবা-মায়ের পদাঙ্ক অনুসরণ করে অভিনয়ে ক্যারিয়ার গড়বে তৈমুর, তখনই মা কারিনা জানালেন, তিনি চান ছেলে ক্রিকেটার হোক। দাদা মনসুর আলি খান পাতৌদির মতো ক্রিকেটার হবে তৈমুর, মায়ের আশা এমনটাই।
ভারতের নাচের জনপ্রিয় রিয়েলিটি শো ‘ড্যান্স ইন্ডিয়া ড্যান্স’-এর সপ্তম মৌসুমে কারিনা বলেছেন, তিনি চান ছেলে তৈমুর ক্রিকেটার হোক। তৈমুরের দাদা মনসুর আলি খান পাতৌদি ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক। তাঁর ডাকনাম ছিল ‘টাইগার পাতৌদি’।
সদ্য শেষ হওয়া আইসিসি ক্রিকেট বিশ্বকাপে তৈমুরের একটি ছবি অন্তর্জালে ভাইরাল হয়েছিল, যেখানে ‘ছোটে নবাবকে’ ভারতীয় দলের নীল জার্সি পরিহিত দেখা যায়। জার্সিতে তৈমুরকে খুব আদুরে দেখাচ্ছিল। পাকিস্তানের বিরুদ্ধে ভারতের ম্যাচ জয়ের পর ওই ছবি তোলা হয়েছিল। ছবিতে দেখা যায়, জয়ের আনন্দে লাফিয়ে উঠেছে তৈমুর। স্যালুট দিতেও দেখা যায় তাকে।
#TaimurAliKhan is pretty pleased after India’s win against Pakistan in the World Cup. #IndiaVsPakistan pic.twitter.com/w6sBCCP9iG
— Filmfare (@filmfare) June 16, 2019
তৈমুর এখন লন্ডনে রয়েছে, সেখানে তার বাবা সাইফ আলি খান নিজের ‘জওয়ানি জানেমান’ ছবির শুটিংয়ে ব্যস্ত। এর আগে অবশ্য লন্ডনে গিয়েছিলেন কারিনা কাপুরও, সেখানে ‘আংরেজি মিডিয়াম’ ছবির শুটিং সেরেছেন ‘হিরোইন’ অভিনেত্রী। এরপরই ড্যান্স ইন্ডিয়া ড্যান্সের জন্য শুটিং করেন কারিনা, সপ্তম মৌসুমে এই শোর বিচারক অভিনেত্রী। যখন কারিনা ‘আংরেজি মিডিয়াম’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন, তখন তাঁর পরিবর্তে বড় বোন কারিশমা কাপুর বিচারক হয়েছিলেন।
‘বীরে দ্য ওয়েডিং’ অভিনেত্রীকে আগামীকে অক্ষয় কুমারের বিপরীতে ‘গুড নিউজ’ ছবিতে দেখা যাবে। এ ছাড়া শিগগিরই করণ জোহরের ‘তাখত’ ছবির শুটিং সেটে যোগ দেবেন কারিনা। এতে আরো রয়েছেন রণবীর সিং, ভিকি কুশল, অনিল কাপুর, জাহ্নবী কাপুর, আলিয়া ভাট ও ভূমি পেড়নেকার। সূত্র : ইন্ডিয়া টুডে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button