শিরোনামশীর্ষ সংবাদ
চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ১২ আগস্ট
দেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ১২ আগস্ট পবিত্র ঈদুল আজহা পালিত হবে। শুক্রবার সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ কথা জানানো হয়।
অন্যদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে পবিত্র ঈদুল আজহার উদযাপিত হবে ১১ আগস্ট। আর হজ অনুষ্ঠিত হবে আগামী ১০ আগস্ট।




