Uncategorized

সেপটিক ট্যাংক পরিষ্কারে নেমে ৬ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু

সংবাদদাতা : সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার জাফরপুর হিন্দুপাড়ায় ৬ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ৩ শ্রমিক।
বুধবার (৩১ জুলাই) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কিরণ কুমার রায় জানান, সকালে উপজেলার জাফরপুর এলাকায় একটি বাড়িতে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামে কয়েকজন শ্রমিক। এ সময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়।
নিহত শ্রমিকদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে বলে জানান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button