বিনোদন

কারো সঙ্গে সম্পর্ক নেই, আমি খুব একা : রাখি

সোমবার সকালে ভারতের একটি বিনোদন পোর্টাল প্রতিবেদন প্রকাশ করে, একজন অনাবাসী ভারতীয়কে (নন-রেসিডেন্ট ইন্ডিয়ান—এনআরআই) বিয়ে করেছেন ‘বিতর্কের রানি’ খ্যাত মডেল-অভিনেত্রী রাখি সায়ন্ত।
প্রতিবেদনে বলা হয়, ২৮ জুলাই বিকেলে মুম্বাইয়ের পাঁচতারকা হোটেল জে ডব্লিউ ম্যারিয়টে গোপনে ওই ব্যক্তির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন রাখি সায়ন্ত। বিয়ের খবর এড়াতেই লুকিয়ে বিয়ে করেছেন। পুরো হল ভাড়া না করে একটি হোটেল রুমে নিজের পরিবারের লোকজন ও চার-পাঁচজন অতিথির উপস্থিতিতে বিয়ে সেরেছেন রাখি।
যা হোক, ইন্ডিয়া টুডের সাম্প্রতিক প্রতিবেদন জানাচ্ছে, ওই খবর সত্যি নয়। দৈনিকটিকে রাখি নিশ্চিত করেছেন যে ওই খবরের পুরোটাই মিথ্যা। রাখি বলেন, ওই হোটেলে তিনি একটি ব্রাইডাল ফটোশুটে অংশ নিতে গিয়েছিলেন। ফটোশুটের বেশ কিছু দারুণ ছবিও দৈনিকটিকে পাঠিয়েছেন রাখি।
‘জে ডব্লিউ ম্যারিয়টে আমি ব্রাইডাল শুট করতে গিয়েছিলাম। আমি জানি না, মানুষ কেন বলছে যে আমি বিবাহিত। আমি বিবাহিত নই, কারো সঙ্গে সম্পর্কেও নেই। আমি খুব একা,’ বলেন রাখি সায়ন্ত।
ছবিতে দেখা যাচ্ছে, সাদা বিয়ের গাউন পরে পোজ দিচ্ছেন রাখি সায়ন্ত। মাথায় রয়েছে টায়রা। মেহেদি ও চূড়াও পরেছেন রাখি।
গত বছর, ইন্ডিয়া’স গট ট্যালেন্ট প্রতিযোগী দীপক কালালকে বিয়ে করার ঘোষণা দেওয়ার পর ভক্তকুলে শোক নামে। পরে অবশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে রাখি বলেন, সে খবর মিথ্যা।
‘আমি দুঃখিত, বন্ধু দীপক। তবে আমি সত্যিই দারুণ মেয়ে। মা, ভাই ও আমার পরিবারের সবাই কষ্ট পেয়েছে। তাঁরা এই ফালতু বিষয়টি পছন্দ করেননি। আমি এখানে কাজ করতে এসেছি। গত ১২-১৫ বছর ধরে আমি চলচ্চিত্র অঙ্গনে আছি, কঠিন পরিশ্রম করেছি। আমি আর এ ধরনের সস্তা কাজ করব না,’ নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করা ভিডিও বার্তায় বলেন রাখি সায়ন্ত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button