আন্তর্জাতিক সংবাদশিরোনাম

ব্রাজিলের কারাগারে সংঘর্ষে ৫২ জন নিহত

ব্রাজিলের উত্তরাঞ্চলে একটি কারাগারে ব্যাপক সংঘর্ষে অন্তত ৫২ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির কারাকর্তৃপক্ষ। নিহতদের মধ্যে ১৬ জনের শিরশ্ছেদ করে এবং অন্যদের শ্বাসরোধ করে হত্যা করা হয়।
পারা স্টেট প্রাইজন কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানায়, সোমবার ওই কারাগারের কয়েদিদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয় এবং এতে অন্তত ৫২ জন নিহত হয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
খবরে আরো বলা হয়, সংঘর্ষের একপর্যায়ে কয়েদিরা কারাগারের একাংশে আগুন ধরিয়ে দেয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button