বিজ্ঞান ও প্রযুক্তি

মোবাইলের আগুনে পুড়লো শরীরের ৯০ ভাগ, তরুণীর মৃত্যু

ভারতের পশ্চিমবঙ্গের দুর্গাপুরের বেনাচিতিতে মোবাইল বিস্ফোরণে রিয়া বন্দ্যোপাধ্যায় (২২) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। চার্জে দিয়ে কথা বলার সময় হঠাৎ বিস্ফোরণ হয় ফোনে।
ভারতীয় সংবাদমাধ্যমের ‘এই সময়’এর খবরে বলা হয়, মোবাইলে চার্জ দিয়ে হেডফোনে কথা বলছিলেন বেনাচিতির দেশবন্ধু নগরের বাসিন্দা রিয়া বন্দ্যোপাধ্যায়। হঠাৎই মোবাইলটি বিস্ফোরিত হয় ও এতে আগুন ধরে যায়।
ওই আগুন রিয়ার শরীরকে পুড়িয়ে আসবাবপত্রেও লেগে যায়। দুর্ঘটনার সময় বাড়িতে একাই ছিলেন রিয়া। আগুনে তার শরীরের প্রায় ৯০ শতাংশ পুড়ে গিয়েছিলো।
ফরেন্সিক এক্সপার্ট জানিয়েছে, মোবাইলটির ত্রুটির কারণে শর্ট সার্কিট হয়ে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। সেখান থেকে আগুনের সূত্রপাত। ফোনটি ফেটে আগুন লেগে তা সারা ঘরে ছড়িয়ে পড়ে। আর সে আগুনেই পুড়ে যায় রিয়া।
স্থানীয়রা জানিয়েছেন, নিহত রিয়ার মা চাকরিজীবী। স্কুলে শিশুদের পাঠদান করান। দুর্ঘটনার সময় তিনি ও তার ছোট মেয়ে স্কুলে ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button