আন্তর্জাতিক সংবাদশিরোনাম

মেক্সিকো ও চীনের স্টিল পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র সোমবার মেক্সিকো ও চীনের কয়েকটি স্টিল পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে।
উত্তর আমেরিকার সংশোধিত বাণিজ্য চুক্তির বিষয়ে ত্রিদেশীয় সম্মতির পর মেক্সিকো ও কানাডার স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর থেকে শুল্ক তুলে নেওয়ার ব্যাপারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্মত হওয়ার দুই মাস পর এমন সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।
সংবাদমাধ্যম স্ট্রেইট টাইমস এক খবরে জানায়, মার্কিন বাণিজ্য বিভাগ লক্ষ করেছে যে নির্মাণকাজে ব্যবহৃত আমদানি করা স্টিল চীন, মেক্সিকো ও কানাডায় ভর্তুকি সুবিধা পেয়েছে। তবে এ ক্ষেত্রে কানাডার ভর্তুকি দেওয়ার বিষয়টি উপেক্ষা করা যায়। তাই কানাডার ক্ষেত্রে পাল্টা কোনো শুল্ক আরোপ করা হবে না।
যুক্তরাষ্ট্রের স্টিল উৎপাদনকারীরা গত ফেব্রুয়ারি মাসে এ ব্যাপারে অভিযোগ দায়ের করায় মেক্সিকো ও চীনের ক্ষেত্রে এমন পদক্ষেপ নেওয়া হলো। মার্কিন বাণিজ্য বিভাগ প্রাথমিকভাবে দেখতে পেয়েছে যে অবকাঠামো তৈরির স্টিল রপ্তানির ক্ষেত্রে মেক্সিকো ও চীনের রপ্তানিকারকরা ৩০.৩ থেকে ১৭৭.৪৩ শতাংশ ভর্তুকি সুবিধা পেয়েছে।
বাণিজ্য বিভাগের এক বিবৃতিতে বলা হয়, ২০১৮ সালে চীন ও মেক্সিকো থেকে অবকাঠামো তৈরির স্টিল আমদানি দেড়শ কোটি ডলারে দাঁড়িয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button