খেলা

নারী বিশ্বকাপে চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র

নারী বিশ্বকাপ ফুটবলে শিরোপা জিতেছে যুক্তরাষ্ট্র। আজ রোববার ফাইনালে ২-০ গোলে জিতে টানা দ্বিতীয় এবং সব মিলিয়ে চতুর্থ বিশ্বকাপ জিতেছে তারা।
ফ্রান্সের লিওঁতে অনুষ্ঠিত ফাইনালের প্রথমার্ধ ছিল গোলশূন্য। পরে দ্বিতীয়ার্ধে দুই গোল করে জয়ের উল্লাস করে যুক্তরাষ্ট্র।
ম্যাচের ৬১ মিনিটে পোনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন মেগান র‌্যাপিনো। বক্সের মধ্যে যুক্তরাষ্ট্রের একজন খেলোয়াড়কে ফাউল করলে রেফারি পেনাল্টির নির্দেশ দেন।
৬৯ মিনিটে যুক্তরাষ্ট্রের ব্যবধান দ্বিগুণ করেন রৌজ ল্যাভেল। এর পর আর কোনো গোল হয়নি। তাই জয় নিয়েই মাঠ ছাড়ে যুক্তরাষ্ট্র।
তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে সুইডেন।
নারী বিশ্বকাপে যুক্তরাষ্ট্র এর আগে ১৯৯১ সালে প্রথম শিরোপা জিতেছিল। তারা ১৯৯৯ সালে দ্বিতীয় ও ২০১৫ সালে তৃতীয় শিরোপা জেতে। এবার জিতেছে চতুর্থ বিশ্বকাপ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button