বিনোদন

‘সাইকো সাঁইয়া’ গানের টিজারে জমজমাট প্রভাস-শ্রদ্ধার রসায়ন

‘বাহুবলী’র পর আসছে প্রভাসের ছবি ‘সাহো’। এই ছবিতে শ্রদ্ধা কাপুরের সঙ্গে জুটি বেঁধেছেন প্রভাস। ইতিমধ্যেই সাহোর টিজার সিনেমাপ্রেমীদের মন কেড়েছে। বিশেষ করে টিজারে প্রভাস ও শ্রদ্ধার রসায়ন বেশ পছন্দ হয়েছে সবার। শিগগিরই সামনে আসছে ‘সাহো’ ছবি থেকে প্রভাস-শ্রদ্ধা সাইকো সাঁইয়া গানটি।
এই ছবিতে স্টান্ট কোরিওগ্রাফি করেছেন কেনি বেটস্, পেন ঝ্যাং, ধিলিপ সুব্বারায়ণ, স্টান্ট সিলভা, স্টিফেন, বব ব্রাউন এবং রাম-লক্ষ্মণ-এর মতো নামকরা অ্যাকশন কোরিওগ্রাফাররা। ছবিতে প্রভাস ও শ্রদ্ধাতে দুজনকেই হাই অ্যাকশন দৃশ্যে দেখা যাবে। যার ইঙ্গিত কিছুটা ‘সাহো’ টিজারে পাওয়া গিয়েছে।
এই ছবির মাধ্যমেই দক্ষিণী ছবিতে অভিষেক হতে চলেছে শ্রদ্ধা কাপুরের। ‘সাহো’তে শ্রদ্ধা কাপুর ছাড়াও রয়েছেন বলি অভিনেতা জ্যাকি শ্রফ, নীল নীতিন, মুরালি শর্মা এবং চাঙ্কি পাণ্ডে, মহেশ মাঞ্জরেকরের মতো অভিনেতারা। এই ছবিতে প্রধান আকর্ষণ হলেন ‘বাহুবলী’ খ্যাত অভিনেতা প্রভাস। ‘বাহুবলী’ সুপার হিট হওয়ার পর আরও একবার বড় পর্দায় প্রভাসকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন ভক্তরা।
এই ছবির পরিচালনা করেছেন সুজিত এবং প্রযোজনা করেছেন ভামসি ও প্রমোদ। ‘সাহো’ মুক্তি পাবে ১৫ আগস্ট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button