বিবিধশিরোনাম

মৃত্যু পথযাত্রী প্রেমিককে যেভাবে চমকে দিলেন প্রেমিকা

প্রচণ্ড ভালোবাসেন দু’জন দু’জনকে। তাই কেউ কাউকে হারাতে চাননি। তাই মৃত্যু নিশ্চিত জেনেও প্রেমিককেই বিয়ে করলেন অস্ট্রেলিয়ার এক তরুণী। ওই তরুণীর প্রেমিক নাভার অস্ট্রেলিয়ার এক জনপ্রিয় রাগবি খেলোয়াড়। ২২ বছর বয়সেই নাভার আক্রান্ত হন ব্রেন টিউমারে। তার বেঁচে থাকার কোন সম্ভাবনাই ছিল না।

নাভারের সঙ্গে বহু সময় ধরে প্রেম ছিল মাইয়া নামের এক তরুণীর। প্রেমিক নাভারের ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর পেয়ে খুবই ভেঙে পড়েছিলেন মাইয়া। তবে পড়ে নিজেকে সামলে নেন তিনি।

একেবারে শেষ পর্যায়ে গিয়ে নাভারের এই ক্যান্সার ধরা পড়েছিল। সে কারণে চিকিৎসা করেও কোন ভালো ফল পাওয়া যাচ্ছিল। চিকিৎসকরা জানিয়ে দিয়েছিলেন যে, নাভার আর বেশিদিন বাঁচবেন না।

তাই আর দেরি করেননি প্রেমিকা মাইয়া। তারা তো জানতেন না যে নাভারের হাতে আর কতদিন সময় আছে। তবুও অনেকটা ঝুঁকি নিয়েই বিয়ে করে ফেললেন তারা। কিন্তু সেটাই ছিল নাভারের মৃত্যুর ঠিক একদিন আগের ঘটনা। সাদা গাউনে বধূ সেজে, বন্ধু-বান্ধবদের নিয়ে মাইয়া নাভারকে বিয়ে করেন।

সব রীতি-নীতি মেনেই তাদের বিয়ে হয়েছে। আর বিয়ের ঠিক পরের দিন রাতেই মারা যান নাভার। বিয়ের আগে থেকে বহুদিন ধরেই একসঙ্গে ছিলেন এই দু’জন। নাভার ও মাইয়ার একটি সন্তানও আছে। তার বয়স ১১ বছর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button