বিবিধশিরোনাম

মিথ্যাবাদী ‘প্রেমিক’ চেনার ৫ উপায়

বেশিরভাগ মিথ্যাবাদীই ঝামেলা এড়ানোর জন্য ছুতো দেখায়। ছবি : সংগৃহীত
বিশ্বাস সম্পর্কের একটি বড় ভিত্তি। সুখী ও দীর্ঘস্থায়ী সম্পর্ক গড়তে হলে এটি জরুরি। বিশ্বাস না থাকলে সম্পর্ক নড়বড়ে হয়ে পড়ে।
তবে প্রায়ই কি মনে হয় আপনার ‘প্রেমিক’ আপনাকে মিথ্যা বলছে?
আর আপনি বিষয়টি বোঝা না বোঝার দোলাচলে পড়ে যান। এমন হলে কিছু লক্ষণ আপনাকে বুঝতে সাহায্য করবে ‘প্রেমিক’ মিথ্যা বলছে কি না।
সম্পর্ক বিষয়ক ওয়েবসাইট লিভ আউট ডটকম প্রকাশ করেছে এ সংক্রান্ত একটি প্রতিবেদন।
১. কোথায় রয়েছে ঠিকমতো জানায় না
আপনার ‘প্রেমিক’ কোথায় রয়েছে কথাটি ঠিকমতো বলে না বা এড়িয়ে যায় বা বললেও ভুলভাল কিছু একটা বুঝিয়ে দেয়, এমন হলে বোঝা যাবে সে মিথ্যা বলছে আপনার সঙ্গে।
২. অতিরঞ্জিত করে
কোনো কিছুকে অতিরঞ্জিত করে ফুটিয়ে তোলা মিথ্যাবাদী মানুষের একটি বিশেষ লক্ষণ। এমন হলেও অনেকটা বোঝা যায় সে আপনাকে মিথ্যা বলছে। ধরুন, সে আপনাকে তার ব্যক্তিগত জীবনের কিছু গল্প শোনাচ্ছে। তবে বাস্তবে যতটা ঘটেনি এর চেয়েও অনেক রংচং মিশিয়ে উপস্থাপন করছে বিষয়টিকে। সবসময়ই সে এভাবে কথা বললে বুঝতে হবে সে মিথ্যা বলছে।
৩. ওয়াদা রক্ষা করে না
হয়তো আপনাদের একসঙ্গে কোনো কাজ করার কথা রয়েছে। তবে যেদিন সেটি করার কথা সেদিন সে অনুপুস্থিত। এমন ঘন ঘন হতে থাকলে বুঝবেন সে আপনাকে মিথ্যা বলছে। মাঝেমধ্যে এমনটা হয়তো হতে পারে। কিন্তু প্রায়ই বিষয়টি ঘটা কিন্তু ভালো লক্ষণ নয়।
৪. অস্বীকার করা
প্রায়ই যদি সে কথা অস্বীকার করে এবং আপনাদের মধ্যে করা ওয়াদাগুলো তার মধ্যে কোনো প্রতিক্রিয়া তৈরি না করে, তাহলে বুঝতে হবে সে আপনাকে মিথ্যা বলছে।
৫. ছুতো দেখায়
বেশিরভাগ মিথ্যাবাদীই ঝামেলা এড়ানোর জন্য ছুতো দেখায়। সে কাজে ব্যস্ত ছিল, রাস্তায় জানজট ছিল, বাসায় কোনো সমস্যা হয়েছে- এসব কথা বলতে থাকে। মাঝেমধ্যে এসব বিষয় ঘটতেই পারে। তবে সব সময় নিশ্চয়ই ঘটবে না। তাই সে সবসময় ছুতো দেখালে একটু সতর্ক হওয়াই ভালো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button